Bengali pop rock to express the nature of human desires. To achieve what the elite has at the cost of one's own is human.

Check out the music video: https://youtu.be/OO1hjzjjdM8

LYRICS

পাগলা ঘুড়ি (Pagla Ghuri)

আমার চার দেওয়াল মাপা শেষ, ঘরের কোন পড়ে ভাঙা scale | আমার চার পাসে ধুলে মেঘ, জানালার ধরে photo frame অজানার |

প্রিয় বাক্সে বন্দি রেখে শেষ পাতার হিসেব, শুধু রাত টুকু ফুরোলেই যাবো তোমার দলে মিশে | শুধু রাত টুকু ফুরোলেই যাবো তোমার দলে মিশে ||

পাগলা এ মন উড়ে যায় নিমেষে, শুন্য খাঁচার খোঁজে ভুল বিদেশে, ভালো লাগার উতলা অভিমান বেসুরো আধো গান |

আমার খাম খেয়াল সময়ে, শুধু চার আনার খোঁজে কত কি | গাড়ো প্রশ্ন জমছে বুকে, ঘন জনমের ভিড়ে প্রণয়ের প্রহেলিকা |

প্রিয় বাক্সে বন্দি রেখে শেষ পাতার হিসেব, শুধু রাত টুকু ফুরোলেই যাবো তোমার দলে মিশে | শুধু রাত টুকু ফুরোলেই যাবো তোমার দলে মিশে ||

আমার পাগলা ঘুড়ি যায় ভেসে যায়, মাইল মিশে ম্লান, পাগলা বাতাসে | আমার পাগলা দেহ যায় জলে যায়, জীর্ণ ভূমিকা, পাগলা আতশে ||

ভেঙে যায় ছুড়ে যায় একটু বেশি হলে, জলে যায় পুড়ে যায় একটু সুখী হলে |

আমার পাগলা ঘুড়ি যায় ভেসে যায়, মাইল মিশে ম্লান, পাগলা বাতাসে | আমার পাগলা দেহ যায় জলে যায়, জীর্ণ ভূমিকা, পাগলা আতশে || ====================================================