https://3speak.tv/watch?v=hasi00/tbrnsksn
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন। আপনারা কালোজিরা ভর্তা খেয়েছেন রসুন দিয়ে। কিন্তু আমি আজকে আপনাদের কালোজিরা ভর্তা বানানো দেখাবো অন্যভাবে। আমি আপনাদের তিল আর কালোজিরা একসাথে করে ভর্তা বানিয়ে দেখাবো।এখানে তিলের পরিমান বেশি থাকবে আর কালজিরার পরিমান খুবই সামান্য থাকবে।

উপকরণ:

১.তিল

  1. কালোজিরা

৩.পেঁয়াজ কুচি

৪.কাঁচা মরিচ ভাজা

৫.লবন

আমি প্রথমে কড়াইয়ে 1 কাপ পরিমাণ তিল আরো ৪ চামচ কালজিরা নিয়ে ভেজে নিব। আমি এখন ভেজে নেওয়া কালোজিরার আর তিল শিলপাটায় বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেলে সবগুলো তিল কালো জিরা বাটা একসাথে শিলপাটায় নিব আর সাথে কাঁচা মরিচ ভাজা, পেঁয়াজ কুচি, এক চামচ লবণ নিয়ে সবগুলো একসাথে শিলপাটায় বেটে নেব। যেকোনো ধরনের ভর্তা বেলেনডারের না করে শিলপাটায় বেটে বেটে নিলে খেতে বেশি মজা লাগে। এভাবে আমার তিল আর কালোজিরা ভর্তা বানানো হয়ে গেল।

ধন্যবাদ সবাইকে