Radio Quarantine Kolkata: Recent Episodes

Radio Quarantine Kolkata

Radio Quarantine Kolkata is an internet-based non-commercial community radio station born out of Kolkata during the coronavirus-induced lockdown in March 2020. Our participants and audiences have since grown all over the divided and fragmented regions and linguistic communities of the many Bengals, including the Bengal diaspora. Here we stay rooted in our surroundings, regions, languages, histories, politics, cultures, geographies, local spaces and communities. We wish to bring solidarity to isolation, and love in the times of a post-corona dystopia.

View Details

ভূপেন হাজারিকা - একই সুরে কত গান (পর্ব ৫)

"আঁকাবাকা পথে মোরা কাঁধে নিয়ে ছুটে যাই / রাজা মহারাজাদের দোলা / আমাদের জীবনের ঘামে ভেজা শরীরের / বিনিময়ে পথ চলে দোলা..."

ভূপেন হাজারিকার অননুকরণীয় উদাত্ত কন্ঠে দোলা বা পালকির গান একবার শুনলে আর ভোলা যায় না। ভূপেন হাজারিকা। অসমের গীতিকার, সুরকার, গায়ক, গান সংগ্রাহক, কবি। ১৯২৬ সালে তাঁর জন্ম। মাতৃভাষা অসমীয়া ভাষায় যতটা, বাংলাতেও তিনি ছিলেন, আজও আছেন, সমান জনপ্রিয়। লোকগান আর গণসঙ্গীত, উপমহাদেশের পূর্বাঞ্চলের এই দুই ধারাকে অনায়াসে মিলিয়ে দিতে পারতেন শিল্পী, গীতিকার, সুরকার ভূপেন হাজারিকা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে তাঁর বাংলা গান গ্রাম শহরের কৃষক গেরিলাদের বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল।

জীবনের অনেক ধরনের বাঁক ঘুরে, অনেক চড়াই উৎরাই শেষে, ২০১১ সালের ৫ই নভেম্বর তাঁর মৃত্যু হয়। ব্যক্তির জীবন শেষ হয়ে গেলেও মাঠে ময়দানে, মানুষের কণ্ঠে থেকে যায় ভূপেন হাজারিকার চিরসজীব গানগুলি। সপাট প্রশ্ন ছুঁড়ে দেয় আজও - "ব্যক্তি যদি ব্যক্তিকেন্দ্রিক / সমষ্টি যদি, ব্যক্তিত্বরহিত / তবে শিথিল সমাজকে ভাঙো না কেন?"

আজ শিল্পীর মৃত্যুদিনে রেডিও কোয়ারেন্টাইন কলকাতায় ভূপেন হাজারিকার সুরে ও কণ্ঠে 'একই সুরে কত গান' অনুষ্ঠানের পঞ্চম পর্বের পডকাস্টটি শুনুন, অনুষ্ঠানের উপস্থাপক সুমিত গাঙ্গুলীর সাথে। এই পর্বটি রেডিও-তে প্রথমবার সম্প্রচারিত হয়েছিল ভূপেন হাজারিকার জন্মবার্ষিকী, ৮ই সেপ্টেম্বর ২০২০ তারিখে।

BhupenHazarika #EkiSureKotoGaan #RadioQuarantineKolkata

--

প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা

লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata

Production © Radio Quarantine Kolkata

To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata

View Details

ফাঁদে পরমাণু, হাতে কলমে কোয়ান্টাম : একটি হিমশীতল পরমাণুর গল্প : সকলের জন্য বিজ্ঞান (পর্ব ৯)

প্রকৃতির রহস্য উন্মোচন করাই বিজ্ঞানের উদ্দেশ্য, আর সেক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার গুরুত্ব অপরিসীম। "সকলের জন্য বিজ্ঞান" ধারাবাহিকের নবম পর্ব "ফাঁদে পরমাণু, হাতেকলমে কোয়ান্টাম"। এই পর্বে আমরা শুনব কোয়ান্টাম তত্ত্বের পরীক্ষামূলক দিকটি নিয়ে। একটি পরমাণুকে কীভাবে লেসার দিয়ে ঠান্ডা করে, হিমশীতল অবস্থায় স্থির রেখে পরীক্ষাগারে তার কোয়ান্টাম ধর্ম পরীক্ষা করা সম্ভব, সেই চমকপ্রদ কাহিনী আমরা শুনব বিজ্ঞানী কাজী রাজিবুল ইসলামের সাথে আলাপচারিতায়। আলোচনায় উঠে আসবে পরীক্ষা নিরীক্ষার আরও ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপট। সাক্ষাৎকার নিয়েছেন শুভাদিত্য ভট্টাচার্য।

SokolerJonyoBigyan #UltraColdAtom #ScienceForEveryone

"সকলের জন্য বিজ্ঞান" গান

কথা - কস্তুরী বসু, সুমিত দাস

সুর - মৈনাক সিনহা

কণ্ঠ - অণরিনী সাহা, সোপান, সুস্মিতা সিনহা

প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা

লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata

© Radio Quarantine Kolkata

To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata

View Details

কোয়ান্টাম প্রযুক্তি : সকলের জন্য বিজ্ঞান (পর্ব ৮)

কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কার বিজ্ঞান জগতে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিল। কোয়ান্টাম প্রযুক্তিও আমাদের এক যুগসন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে। তা অতীব ক্ষমতাশালী কম্পিউটার হোক বা তথ্য আদান প্রদানের সুরক্ষা। এই চমকপ্রদ কাহিনীর খোঁজ খবর নিয়ে 'সকলের জন্য বিজ্ঞান' অনুষ্ঠানের অষ্টম পর্ব।

কথোপকথনে অদিতি সেন দে। সাক্ষাৎকার নিয়েছেন শুভাদিত্য ভট্টাচার্য।

"সকলের জন্য বিজ্ঞান" গান

কথা - কস্তুরী বসু, সুমিত দাস

সুর - মৈনাক সিনহা

কণ্ঠ - অণরিনী সাহা, সোপান, সুস্মিতা সিনহা

প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা

লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata

© Radio Quarantine Kolkata

To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata

View Details

প্রাণের আরেক নাম "ইলিনা"

শিক্ষক, গণ আন্দোলন কর্মী, নারীবাদী তাত্ত্বিক ইলিনা সেনের জীবন ও কাজকে মনে রেখে অন্তরঙ্গ স্মরণ অনুষ্ঠান। স্মৃতিচারণায় ডাঃ বিনায়ক সেন, ডাঃ শৈবাল জানা, প্রাণহিতা সেন, মৌসুমী ভৌমিক, শুভজিৎ বাগচী, উমা চক্রবর্তী, রঞ্জনা পাধি, অমৃতা দাশগুপ্ত, ঊর্মিমালা ঘোষ ও অবন্তিকা শুক্লা। প্রথম সম্প্রচার সেপ্টেম্বর ২০২০।

A tribute to the life and spirit of the indefatigable Ilina Sen - Marxist feminist, teacher and community organiser - by her friends, comrades, sisters and family. Participants: Dr. Binayak Sen, Dr. Saibal Jana, Pranhita Sen, Moushumi Bhowmik, Suvojit Bagchi, Uma Chakravarti, Ranjana Padhi, Amrita Dasgupta, Urmimala Ghosh, Avantika Shukla.

Table of Contents

00:02:24 Introduction to Part 1 (Bangla) 00:07:17 Remembrance Urmimala Ghosh (Bangla) 00:12:35 Pranhita Sen (English) 00:17:02 Dr. Saibal Jana (Bangla) 00:22:12 Dr. Binayak Sen (English) 00:25:36 Dr. Saibal Jana (Bangla) 00:32:14 Uma Chakravarti (English) 00:35:13 Pranhita Sen (English) 00:36:20 Avantika Shukla (Hindi) 00:47:08 Pranhita Sen (English) 00:48:44 Uma Chakravarti (English) 00:51:08 Introduction to Part 2 (Bangla) 00:53:15 Suvojit Bagchi (Bangla) 01:05:59 Moushumi Bhowmik (Bangla) 01:34:33 Amrita Dasgupta (Bangla) 01:41:53 Introduction to Part 3 (Bangla) 01:43:06 Ranjana Padhi (English) 01:57:52 Parting words (Bangla)

IlinaSen #IndianMarxistFeminist #SangharshNirman

প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা

লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata

Production © Radio Quarantine Kolkata

To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata

View Details

জাতের নামে বজ্জাতি: শিক্ষাঙ্গনে জাতপাত (পর্ব ১ ও পর্ব ২)

সাম্প্রতিক সময়ে পশ্চিমবাংলার সোশ্যাল মিডিয়ার কথোপকথনে উঠে এসেছে শিক্ষাঙ্গনে ও উচ্চশিক্ষায় জাতপাত সম্পর্কিত কয়েকটি বিষয় - জাতপাত, উচ্চশিক্ষা, শিক্ষাঙ্গন, চাকরি, জাতভিত্তিক সংরক্ষণ, সংবিধান, সমাজ...। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী শিক্ষিকাকে লক্ষ্য করে বেথুন কলেজের এক ছাত্রীর জাতবিদ্বেষী আক্রমণের একটি ঘটনা ও তার পরবর্তীতে বহু মানুষের কথাবার্তা বুঝিয়ে দিয়েছে যে জাতভিত্তিক সংরক্ষণ বিষয়টি নিয়ে ঠিক মত জেনে বুঝে তলিয়ে ভাবার অভ্যাস অনেকেরই নেই। জাতবিদ্বেষের নানা ধরন নিয়ে সামাজিক সচেতনতাও বেশ কম। সংবিধানে সাম্য বা সমতার ধারণা নিয়ে ঠিক কী বলা আছে সেটাও অনেকে হয়তো মন দিয়ে পড়েননি।

এই বিষয়টি নিয়ে 'রেডিও কোয়ারেন্টাইন কলকাতা' ও 'চায়পানি'র যৌথ উদ্যোগে একটি খোলামেলা আড্ডার আয়োজন করা হয়। আলোচনাটির সঞ্চালনায় কস্তুরী বসু (তথ্যচিত্রনির্মাতা, লেখক, সম্পাদক) এবং অংশগ্রহণে ছিলেন কল্যাণ কুমার দাস (শিক্ষক, ইংরাজি বিভাগ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়), মানস ঘোষ (শিক্ষক, চলচ্চিত্রবিদ্যা বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়), উৎসর্জনা মুৎসুদ্দী (থিয়েটার কর্মী ও ছাত্রী, মানবীবিদ্যা বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়) ও শালিনী মাজী (ছাত্রী, পদার্থবিদ্যা বিভাগ, বেথুন কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়)। প্রথম সম্প্রচার সেপ্টেম্বর ২০২০।

Caste #Education #CasteInEducation

প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা

লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata

Production © Radio Quarantine Kolkata

To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata

View Details

শঙ্কর গুহ নিয়োগী : এক অনন্য শ্রমিক নেতার কাহিনী

শ্রমিক আন্দোলনের কিংবদন্তী নেতা শঙ্কর গুহ নিয়োগী গড়ে তুলেছিলেন ছত্তিসগড় মুক্তি মোর্চাকে ঘিরে শ্রমিকদের "সংঘর্ষ ও নির্মাণ"-এর ছকভাঙা লড়াই। কেন তিনি অনন্য ছিলেন? ভারতের শ্রমিক আন্দোলনে কী ছিল তাঁর বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অবদান? এই সময়ে দাঁড়িয়ে কেন তিনি ভীষণ প্রাসঙ্গিক? তাঁর শহীদ দিবস ২৮শে সেপ্টেম্বর। তাঁকে স্মরণ করে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে শঙ্কর গুহ নিয়োগীর গল্প বলবেন দ্বৈপায়ন ব্যানার্জী।

প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা

লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata

Production © Radio Quarantine Kolkata

To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata

View Details

অস্তিত্বের লড়াই: অসম এনআরসি বৃত্তান্ত (পর্ব ২)

বিগত পাঁচ বছরের জমিনি হকিকত

কথোপকথনে আশরাফুল হুসেন

সাক্ষাৎকার নিয়েছেন কস্তুরী বসু

"অসম এনআরসি বৃত্তান্ত" সিরিজে রেডিও কোয়ারেন্টাইন কলকাতা থেকে আমরা সরাসরি ভাবে কথা বলছি এনআরসি-পরবর্তী অসমের নানা প্রান্তে গণমানুষের মাঝে জমিনি স্তরে কাজ করা সমাজকর্মীদের সঙ্গে। এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমাদের অতিথি আলোচক চর অঞ্চলের তরুণ সংগঠক, সাংবাদিক ও কবি আশরাফুল হুসেন। প্রান্তিক মানুষ, এনআরসি-র শিকার শ্রমজীবী ও কৃষক জনগোষ্ঠীর মানুষদের জমিনি লড়াইয়ের সাথী। তাঁর কাছে শুনব এনআরসি-র পূর্ব ইতিহাস ও বিগত পাঁচ বছরে অসমে সরেজমিন এনআরসি অভিজ্ঞতা। সাক্ষাৎকার নিয়েছেন কস্তুরী বসু। প্রথম সম্প্রচার ২৭শে সেপ্টেম্বর ২০২০।

Assam #NRC #AssamNRC #Citizenship #India #DetentionCamp #HumanRights

প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা

লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata

Production © Radio Quarantine Kolkata

To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata

View Details

বিদেশি বানানোর কল: অসম এনআরসি বৃত্তান্ত (পর্ব ১)

বিগত পাঁচ বছরের জমিনি হকিকত

কথোপকথনে অমন ওয়াদুদ

সাক্ষাৎকার নিয়েছেন কস্তুরী বসু

"অসম এনআরসি বৃত্তান্ত" সিরিজে রেডিও কোয়ারেন্টাইন কলকাতা থেকে আমরা সরাসরি ভাবে কথা বলছি এনআরসি-পরবর্তী অসমের নানা প্রান্তে গণমানুষের মাঝে জমিনি স্তরে কাজ করা সমাজকর্মীদের সঙ্গে। এই অনুষ্ঠানের প্রথম পর্বে আমাদের অতিথি আলোচক তরুণ আইনজীবী অমন ওয়াদুদ। প্রান্তিক মানুষ, এনআরসি-র শিকার শ্রমজীবী মানুষদের পক্ষে দাঁড়িয়ে ফরেনার্স ট্রাইব্যুনাল ও ডিটেনশন ক্যাম্প সংক্রান্ত বহু আইনি লড়াইয়ের সাথী। তাঁর কাছে শুনব বিগত পাঁচ বছরে অসমে সরেজমিন এনআরসি অভিজ্ঞতা। সাক্ষাৎকার নিয়েছেন কস্তুরী বসু। প্রথম সম্প্রচার অগাস্ট ২০২০।

Assam #NRC #AssamNRC #Citizenship #India #DetentionCamp #HumanRights

প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা

লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata

Production © Radio Quarantine Kolkata

To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata

View Details

বিজ্ঞান শিক্ষা : ক্লাসরুম থেকে গবেষণা : সকলের জন্য বিজ্ঞান (পর্ব ৭)

গত পাঁচ দশকে কীভাবে বদলেছে পদার্থবিদ্যার ক্লাসরুম, পঠনপাঠনের গতিপ্রকৃতি, সিলেবাসের অভিমুখ ও গবেষণায় ছাত্রছাত্রীদের উৎসাহ? এই পর্বের প্রথম ভাগে, "পদার্থবিজ্ঞানের ক্লাসরুম, সেকাল ও একাল" শীর্ষক অন্তরঙ্গ আলাপচারিতায় বিজ্ঞানী নারায়ণ ব্যানার্জীর সঙ্গে কথা বলেছেন শুভ্রদীপ ঘোষ।

সুইডেনে অধ্যাপনা ও গবেষণারত বাঙালি বিজ্ঞানীদ্বয় বিপ্লব সান্যাল ও সুপর্ণা সান্যালের সাথে দ্বিতীয় ভাগের আলোচনার শিরোনাম "বিজ্ঞানশিক্ষা ও সমাজ - সুইডেন ও আমরা"। সাক্ষাৎকার নিয়েছেন শুভ্রদীপ ঘোষ।

"সকলের জন্য বিজ্ঞান" গান

কথা - কস্তুরী বসু, সুমিত দাস

সুর - মৈনাক সিনহা

কণ্ঠ - অণরিনী সাহা, সোপান, সুস্মিতা সিনহা

প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা

লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata

© Radio Quarantine Kolkata

To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata

View Details

করোনা বৃত্তান্ত : যত প্রশ্ন ভাইরাস নিয়ে : সকলের জন্য বিজ্ঞান (পর্ব ৬)

'সকলের জন্য বিজ্ঞান' এর ষষ্ঠ পর্বে থাকছে এই মুহূর্তের বহুল আলোচিত বিষয়, করোনা ও কোভিড-১৯ সংক্রান্ত যাবতীয় প্রশ্ন নিয়ে 'করোনা বৃত্তান্ত'। করোনা ভাইরাস মহামারীর বিশেষ বৈশিষ্ট্যগুলি কী? কোভিড-১৯ রোগ নিয়ে নানা ধরনের পরস্পরবিরোধী ও হাতুড়ে উপদেশের মধ্যে কোনগুলি বিজ্ঞানসমর্থিত? এখনও পর্যন্ত করোনা সংক্রান্ত মৌলিক গবেষণার প্রধান সিদ্ধান্তগুলি কী? রোগ প্রতিরোধ ও প্রতিষেধক এর অবস্থা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে? কীভাবে এই মহামারী থেকে মুক্তি মিলতে পারে?

এমন সব নানা জিজ্ঞাসা নিয়ে আলাপচারিতায় ভাইরাস ও ক্যান্সার গবেষণার সাথে যুক্ত বিজ্ঞানী পার্থসারথি রায়। সাক্ষাৎকার নিয়েছেন কস্তুরী বসু।

"সকলের জন্য বিজ্ঞান" গান

কথা - কস্তুরী বসু, সুমিত দাস

সুর - মৈনাক সিনহা

কণ্ঠ - অণরিনী সাহা, সোপান, সুস্মিতা সিনহা

পোস্টারে ব্যবহৃত ছবিটি শিল্পী ভাস্কর চিত্রকরের আঁকা

প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা

লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata

© Radio Quarantine Kolkata

To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata

View Details

ক্যালেন্ডারের গপ্পো : সকলের জন্য বিজ্ঞান (পর্ব ৫)

সাধারণ রোজকার জিনিস ক্যালেন্ডার, কিন্তু তাকে ঘিরে নানা প্রশ্ন। দিন, মাস, তারিখের ধারণা সবার এক, তবু কেন এতরকম ক্যালেন্ডার? বিভিন্ন ক্যালেন্ডারের সম্পর্কই বা কেমন? রুশ বিপ্লবকে কেউ বলে অক্টোবর বিপ্লব আর কেউ বলে নভেম্বর বিপ্লব - এটাই বা কেন? তারপর যেমন ফি বছর মহালয়ার এক হপ্তা পরেই পুজো শুরু হয়। কিন্তু কোনও কোনও বছর দেখা যায় যে মহালয়ার পর পুজোর তারিখ পড়ল এক মাসেরও বেশি দেরিতে? এর উত্তর যদি হয় 'মল মাস', তবে মনে প্রশ্ন জাগে এই 'মল মাস' ব্যাপারটা কী? কোনও কোনও বছর দেখা যায় একই 'বছরে' দুবার মহরম, এটা কি করে সম্ভব? এরকম নানা বেয়ারা ব্যাপার স্যাপার দেখে মনে প্রশ্ন জাগে যে ক্যালেন্ডারে দিন, মাস, বছর গোনার পদ্ধতিটাই বা কি?

এমন সব নানা প্রশ্ন ও তার পেছনে থাকা বিজ্ঞান, ইতিহাস আর সমাজের গল্প নিয়ে মজলিশি আড্ডায় বিজ্ঞানী পলাশ বরণ পাল। সাক্ষাৎকার নিয়েছেন সায়ন চক্রবর্তী।

"সকলের জন্য বিজ্ঞান" গান

কথা - কস্তুরী বসু, সুমিত দাস

সুর - মৈনাক সিনহা

কণ্ঠ - অণরিনী সাহা, সোপান, সুস্মিতা সিনহা

প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা

লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata

© Radio Quarantine Kolkata

To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata

View Details

মহাবিশ্বের প্রথম আলো : সকলের জন্য বিজ্ঞান (পর্ব ৪)

"মহাবিশ্বের প্রথম আলো" বা বিজ্ঞানের পরিভাষায়, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। ১,৩৮০ কোটি বছর আগের "প্রথম আলো"-র গল্প নিয়ে এই পর্বের কথোপকথনে রয়েছেন বিজ্ঞানী সুপ্রতীক পাল। রেডিও কোয়ারেন্টাইন কলকাতার পক্ষ থেকে তাঁর সাথে কথা বলেছেন বিজ্ঞানী শুভাদিত্য ভট্টাচার্য।

"সকলের জন্য বিজ্ঞান" গান

কথা - কস্তুরী বসু, সুমিত দাস

সুর - মৈনাক সিনহা

কণ্ঠ - অণরিনী সাহা, সোপান, সুস্মিতা সিনহা

প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা

লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata

© Radio Quarantine Kolkata

To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata

View Details

ভারতে বিজ্ঞানচর্চার ইতিহাস : সকলের জন্য বিজ্ঞান (পর্ব ৩)

ভারতে বিজ্ঞানচর্চার ইতিহাস নিয়ে এই পর্বের কথোপকথনে রয়েছেন বিজ্ঞানী শ্রীরূপ রায়চৌধুরী। রেডিও কোয়ারেন্টাইন কলকাতার পক্ষ থেকে তাঁর সাথে কথা বলেছেন বিজ্ঞানী শুভাদিত্য ভট্টাচার্য।

"সকলের জন্য বিজ্ঞান" গান

কথা - কস্তুরী বসু, সুমিত দাস

সুর - মৈনাক সিনহা

কণ্ঠ - অণরিনী সাহা, সোপান, সুস্মিতা সিনহা

প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা

লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata

© Radio Quarantine Kolkata

To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata

View Details

মহাকর্ষ তরঙ্গ : সকলের জন্য বিজ্ঞান (পর্ব ২)

মহাকর্ষ বলকে আমরা কতটা চিনতে পেরেছি? নিউটনের সামনে গাছ থেকে আপেল পড়ার ঘটনার ব্যাখ্যা থেকে মাধ্যাকর্ষণ বলকে ছিনতে শেখা ক্লাসরুমে। সেখান থেকে শুরু করে আসে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতাবাদ বা জেনেরাল রিলেটিভিটি তত্ত্ব। তার পর বিজ্ঞানের দীর্ঘ যাত্রাপথ পেরিয়ে আজকের আধুনিক বিজ্ঞানের পরীক্ষাগারে মহাকর্ষ তরঙ্গ (গ্র্যাভিটেশনাল ওয়েভ)-এর দেখা পাওয়া। তাও কি মহাকর্ষ নিয়ে আমাদের সবটা জানা শেষ হয়েছে?

এমনই নানা গল্প নিয়ে, সহজ ও সাবলীল ভাষায়, এই পর্বের কথোপকথনে রয়েছেন বিজ্ঞানী সায়ন চক্রবর্তী। রেডিও কোয়ারেন্টাইন কলকাতার পক্ষ থেকে তাঁর সাথে কথা বলেছেন বিজ্ঞানী শুভাদিত্য ভট্টাচার্য।

"সকলের জন্য বিজ্ঞান" গান

কথা - কস্তুরী বসু, সুমিত দাস

সুর - মৈনাক সিনহা

কণ্ঠ - অণরিনী সাহা, সোপান, সুস্মিতা সিনহা

প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা

লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata

© Radio Quarantine Kolkata

To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata

View Details

BLM Episode: Dispatch from London

Reflections on the recent Black Lives Matter protests, experiencing them as young activists of South Asian descent living in London, conversations on race, some recent protests and debates within, and thoughts about what could be next. A Dispatch from London by Aranyo Aarjan and Cameron Joshi, activists associated with the Global Justice Rebellion.   

BLM #BlackLivesMatter #Churchill #Racism #Colonialism #Imperialism

--- 

প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা 

লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata  

© Radio Quarantine Kolkata  

To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata

View Details

কাশ্মীর, ধারা ৩৭০ ও ভারতীয় সংবিধান

ফিরে এল ৫ই অগাস্ট (২০২০)। এই তারিখে এক বছর আগে (৫ই অগাস্ট ২০১৯) ভারত সরকার জম্মু ও কাশ্মীরের থেকে ধারা ৩৭০ বাতিল করে তাকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে দেয়। একই সঙ্গে একটানা কারফিউ জারি করে, ইন্টারনেট বন্ধ করে দিয়ে, ফোন কেবল টিভি ও সংবাদপত্র বন্ধ করে, অসংখ্য মানুষকে কারারুদ্ধ করে সেখানকার আমজনতার আওয়াজকে অবরুদ্ধ করে দেওয়া হয়। যা নিয়ে সারা দুনিয়ায় প্রতিবাদ হয়েছে। এই ধারা ৩৭০ এর ইতিহাস কী? কেমন ছিল গত সাতটা দশকে এই ধারা ৩৭০-এর গতিপথ ও তাকে ঘিরে রাজনীতি? এই পর্বের আলোচনায় লেখক ও মানবাধিকার কর্মী সুজাত ভদ্র।

Kashmir #Article370 #IndianConstitution

প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা

লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata

© Radio Quarantine Kolkata

To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata

View Details

আমাদের রায়া

গণ আন্দোলনের কর্মী ও আমাদের বন্ধু রায়া দেবনাথের স্মৃতিচারণ

রায়া, ছটফটে ফুটন্ত একটা মেয়ে। আমাদের অনেকের বন্ধু। রাজনৈতিক কর্মীদের পরিবারের সদস্য। কলকাতার মিছিলে যার উজ্জ্বল উপস্থিতি। ছাত্র-রাজনীতির সাথে যুক্ত থেকেছে। লিঙ্গ সাম্যের রাজনীতির সাথেও। চুটিয়ে সাংবাদিকতা করেছে এক সময়। সিএএ- এন-আর-সি বিরোধী আন্দোলনে রাতের পর রাত থেকেছে পার্ক সার্কাসের অবস্থানে। সোশ্যাল মিডিয়ায় কমিউনিস্ট আন্দোলনের পক্ষে আর ফ্যাসিবাদ বিরোধিতায় যার নিরলস উপস্থিতি। এই ক'দিন আগেও লক ডাউনে আটকে পরা শ্রমিকদের জন্য, গৃহহিংসায় শিকার মেয়েদের জন্য, মাইনে না পাওয়া গৃহশ্রমিক মেয়েদের জন্য সংহতির হাত বাড়িয়ে দিয়েছে।

তাকে আমরা হারিয়েছি, অকস্মাৎ। অনেক কিছু করলেও সে কোনও বিখ্যাত মানুষ ছিল না। তবে কেন এই সামূহিক শোকজ্ঞাপনের অনুষ্ঠান? তার কম বয়েসে হঠাৎ চলে যাওয়ার ব্যক্তিগত ক্ষত থেকে? উলটো পথে হাঁটা এক সামাজিক কর্মীকে হারিয়ে ফেলার জন্য? হয়তো সেগুলোও কারণ। কিন্তু, তার বাইরেও দু-একটা কথা থাকে।

আমাদের মধ্যে হয়তো অনেকে তাকে কেবল মিছিলের মুখ হিসেবেই চিনতাম। তাই হয়তো স্বাভাবিক। কিন্তু, ওর মৃত্যুর পরে সামাজিক গণমাধ্যমে অনেক অনেক চেনা অচেনা মানুষের শোক দুঃখের একান্ত ব্যক্তিগত বয়ানের উপচে পড়া দেখতে দেখতে আমাদের মনে হচ্ছিল যে মানুষের ব্যক্তিগত আবেগ, ভালোবাসাও এক রাজনীতির একক। যে একককে বাদ দিয়ে সমাজ বদলানোর রাজনীতি করাই হয়তো সম্ভব না। আমাদের রাজনীতি এই মিছিলের মুখদের পেছনের ভালোবাসা, আবেগকে, আবেগের শ্রমকে সব সময় সম্মান দিতে জানে না।

রায়া তার ভালোবাসা দিয়ে যে এত এত মানুষকে ছুঁতে পেরেছিল তা তার অনেক ঘনিষ্ঠরাও হয়তো জানত না। বন্ধুকে স্মরণ করার সূত্রে আমরা নিজেদেরই হয়তো স্মরণ করাবো সেই কথা।

প্রযোজনা: রেডিও কোয়ারেন্টাইন কলকাতা

লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata

Produced by Radio Quarantine Kolkata

To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata

RayaDebnath #MarxistFeminist #Bengal #PeoplesMovementBengal

View Details

অরুণদার গান: গানে গানে গল্পে

গানে গানে গল্পে নাগরিক লোকগান, ছয় তারের অনুষঙ্গে বাংলা আর্বান ফোক গানের ধারার শুরুর দিকের গীতিকার সুরকার গায়ক অরুণেন্দু দাস।

যাঁর অবিস্মরণীয় গানের মধ্যে কয়েকটি 'ভিক্ষেতেই যাব', 'দিশেহারা যে মোর মন', 'গঙ্গা', 'ঘুমাও রে নীলা', 'জানাতে যত', 'কেটে গেছে কত না বছর' ও অন্যান্য প্রকৃত অর্থেই কালজয়ী হয়েছে।

আমাদের প্রিয় গায়ক অরুণেন্দু দাসের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে মনে করে রেডিও কোয়ারেন্টাইন কলকাতার এই আয়োজনে শামিল হয়েছিলেন চন্দ্রিমা মিত্র, মৌসুমী ভৌমিক, প্রশান্ত দে, গৌরব চ্যাটার্জী, স্বায়ত্ত মল্লিক, অভিষেক চক্রবর্তী, সূর্য রায়। অনুষ্ঠানটির পরিকল্পনায় ঋতম সরকার। সম্পাদনায় সায়ন্তন ঘোষ।

প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা

লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন - https://linktr.ee/RadioQuarantineKolkata

© Radio Quarantine Kolkata

To subscribe to our live radio, podcast, and website, please visit: https://linktr.ee/RadioQuarantineKolkata

BengaliUrbanFolk #ArunenduDas #Mohiner Ghoraguli

View Details

বাবরি মসজিদ মামলার মাটি খুঁড়ে: ১৫০ বছরের একটি কিস্সা

আধুনিকযুগের অযোধ্যাকাণ্ড অযোধ্যা মামলা। মামলাটিতে সর্বোচ্চ আদালতের রায় ভারতের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাজনীতির ওপর গুরুতর আঘাত হেনেছে। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে আইনের আদালতে অযোধ্যা মামলার কাহিনী। এই কাহিনীর সূচনা ১৮৮৫ সালে ফায়জাবাদ কোর্টে। এই বিষয় নিয়ে আদালতের রায়গুলিকে আমরা বোঝার চেষ্টা করবো সেগুলির ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে। উপস্থাপনায় আকাশ ভট্টাচার্য।

প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা

লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন -

https://linktr.ee/RadioQuarantineKolkata

View Details

মৌলকণার তত্ত্বতালাশ : সকলের জন্য বিজ্ঞান - পর্ব ১

দুনিয়ার সব বস্তুই মৌলকণা দিয়ে তৈরি। কী সেই ক্ষুদ্রতম কণিকা? কী তাদের ধর্ম আর কেমন তাদের আন্তঃক্রিয়া? এর উত্তরের খোঁজে বিজ্ঞানের দীর্ঘ যাত্রাপথটি চমকপ্রদ। আজকের দিনে কণাবিজ্ঞানের স্ট্যান্ডার্ড মডেল কেমন? সাম্প্রতিককালের হিগ্‌স বোসন কণার আবিষ্কারের গুরুত্ব কোথায়? আরও কী জানার আছে বাকি? এমনই নানা গল্প নিয়ে, সহজ ও সাবলীল ভাষায়, এই পর্বের কথোপকথনে রয়েছেন কণাবিজ্ঞানী বিশ্বরূপ মুখোপাধ্যায়। রেডিও কোয়ারেন্টাইন কলকাতার পক্ষ থেকে তাঁর সাথে কথা বলেছেন বিজ্ঞানী শুভাদিত্য ভট্টাচার্য।

প্রযোজনা © রেডিও কোয়ারেন্টাইন কলকাতা

লাইভ রেডিও, পডকাস্ট, অনুষ্ঠানসূচীর জন্য দেখুন -

https://linktr.ee/RadioQuarantineKolkata