সংবাদিক সুদীপ বেরা এই মহামারীতে সারাদিন অক্লান্ত ভাবে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দৈনিক খবর সংগ্রহ করে তারপর সন্ধ্যাবেলায় বাড়ি ফিরেন, কখনো কখনো রাতও হচ্ছে। তথাপিও মানুষটির জনসেবা করা এবং দরিদ্র মানুষের প্রতি তাঁহার অপরিমেয় ভালোবাসা দেখে তাঁর সম্পর্কে না লিখে আমি পারলাম না। আমার মনে হল এই সুদীপ বেরার মতো ব্যক্তিরাও আমাদের এই লকডাউনে করোনা মহাযুদ্ধে একজন হিরো। এবং তাঁর এই দরিদ্র মানুষের প্রতি অপরিমেয় ভালোবাসা কারও জীবনে পথ চলার উদাহারণ হতে পারে।